Friday, April 10, 2020

My Campus My Nostalgia

শেষদিনটি যে শেষ দিন হবে তা আমার জানা ছিল না। যদি জানতাম তাহলে আর শেষ হতে দিতাম না। জীবন কিভাবে মোড় ঘুড়িয়ে নেয় তা না দেখলে বুঝা জায় না। আমরা বার জন, নাম ছিল “আমরা সবাই ভাই ভাই” তাদের নিয়েই তো ছিল এই দুই মাস। খুব অল্প মনে হলেও অনেক বড় একটা সময়। শেষ এর দিক টায় ব্যাস্ত ছিলাম মিডটার্ম নিয়ে। ভালই হয়েছিল মিডটার্ম । কিন্তু হটাথ করে কি এক দস্যু চলে এল দেশে। সব যেন অন্ধকার করে দিল। মনে হচ্ছে যেন ১৯৭১ এর দেই দিন গুলি চলে এল।


মনে পরে সেই বনমায়ার দোলনা টা , যেখানে বসে কত সময় পার করে দিয়েছি তা হিসেব মিলান মুশকিল। ক্লাস শেষে আড্ডা জমত অই বনমায়ার সাদা দোলনার সামনেই। আবার যখন সব মেয়ে গুলা চলে যেত জমত “বাবার আসর” (বাবা= রাফি)। আমার দিন শুরু হত ৭ টার বাস ধরে আর সেষ হত কখনো ৫ টার বাস অথবা কখনো রাত ৯ টার বাস এ । মনে পড়ে আমাদের সেই কার্ড খেলা। শিখছে তারা, শিখার খুব আগ্রহ তাদের। ছিল সেই দড়ির চেয়ার যেখান ঘুমাত ইরাম। লুকোতে ইচ্ছে করে ইথেন এর সেই জুতা। চুড়ি করতে ইচ্ছে করে রিচকিড এর ব্যাগ এর টাকা। পোড়া কপালির ঘাড়ে দোষ চাপাইনা কতদিন। 

আর আসরের কথা না হয় নাই বা বললাম। আসরে টাক করানো হয়েছিল টাকলু কে। কারন তার নাম টাকলু। ইনান কে খাগান থেকে আনা হয়েছিল ক্যাম্পাস এ নতুন নাম দেয়ার জন্য। আর জোকার তো সর্বদা আনন্দ দিয়েই জাচ্ছে। শুনেছি বাবার সেই গল্প পরেছি বাবার সেই কবিতা। কি তার প্রেমাকানন। 





আসবে সেই দিন ফিরে এই আশা নিয়েই আজ ঘরে। 

সবাই ভালভাবে সুস্থভাবে ফিরে আশুক এই কামনা নিয়েই আমরা বেচে আছি।


Name: Azman Hossain
ID: 201-35-550
Sec: PC-A
Department of Software Engineering

Daffodil International University







No comments:

Post a Comment